রাঙামাটির কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে বিমল কান্তি বড়ুয়া, সহসভাপতি পদে মো. নুরুল আফছার, সম্পাদক পদে মো. এনায়েত আলী চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে মো. ইসমাইল এবং অর্থ সম্পাদক পদে মো. শহীদুল ইসলাম ভুট্টো নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে আহম্মদ কবির, মো. ইব্রাহিম স্বপন, মো. করিম ও মো. জলিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদেও মো. নুরুল আফছার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিমেল দে ও সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন মিন্টু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
[the_ad id="407"]
কাপ্তাই ট্রাক শ্রমিক সমবায় সমিতির সভাপতি বিমল, সম্পাদক এনায়েত
কবির হোসেন ( কাপ্তাই প্রতিনিধি)
