back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে উপকারভোগীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাপ্তাই (রাঙামাটি)প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে উপকার ভোগীদের সাথে মত বিনিময় সভা হয়েছে।

সোমবার (২৮এপ্রিল) সকাল ১১টা থেকে ১টা পযন্ত কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিডব্লিউডি কার্যক্রম এর আওতায় ২০২৫-২০২৬ চক্রের নির্বাচন প্রক্রিয়া ও ২০২৩-২০২৪ চক্রের উপকারভোগীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে মোসাঃ নিলুফার রহমান উপ-পরিচালক (প্রশাসন) ঢাকা।

এতে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার আপনাদের যে সুযোগ সুবিধা, দিচ্ছে তার সৎব্যবহার করতে হবে।এবং উপকার প্রত্যাশি নারীরা ভিডব্লিউবি এর ব্যাপারে কিভাবে আবেদন করবেন, মাসিক সঞ্চয় কেন জমা করবেন, প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোকপাত ও দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক মোসাঃ নাঈমা হোসেন, বক্তব্য রাখেন ৪ নংকাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা, ওয়াল্ড ফুড প্রোগ্রামের প্রোগ্রাম পলিসি অফিসার মো. মামুনুর রশীদ ও মাহবুবর রহমান। এসময় ২০০জন উপকারভোগী মহিলারা অংশগ্রহণ করে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme