back to top

[the_ad id="407"]

চন্দ্রনাথ পাহাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ড গহীন চন্দ্রনাথ পাহাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে চন্দ্রনাথ পাহাড়ের বীরুপাক্ষ মন্দির এলাকা থেকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কর্মীরাদের সহযোগিতায় পুলিশ এই লাশটি উদ্ধার করে।

পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এদিন চন্দ্রনাথ পাহাড়ের বীরুপাক্ষ মন্দির এলাকায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন প্রথমে পুলিশে খবর দেয়। এরপর সীতাকুণ্ড থানা পুলিশ লাশ উদ্ধারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৪০/৪২ হতে পারে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme