back to top

[the_ad id="407"]

আনোয়ারায় পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কেইপিজেড এলাকায় পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর বৈরাগ ইউনিয়নে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার বৈরাগ ৮ নম্বর ওয়ার্ডের মাওলানা নুরুজ্জামানের বাড়ির রহিমের ছেলে রোহান (১২), এমরানের ছেলে মিজবাহ (১২)।

আহতরা হলেন, একই এলাকার মুসতাকের ছেলে সিয়াম (১১) ও হাশেমের ছেলে সিফাত (১২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কেইপিজেড শিল্পকারখানার ভেতরে একটি পাহাড়ে পাখি ধরতে গিয়েছিল এই চার শিশু। এসময় হঠাৎ পাহাড় ধসে পড়ে। পরে চাপা পড়া অবস্থায় তাদের উদ্ধার করে আনোয়ারা উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চারজনের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকি দুজনকের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme