back to top

[the_ad id="407"]

চবির ঘটনায় এবি পার্টির লেঃ কর্ণেল মোঃ দিদারুল আলম, পিএসসি (অবঃ) এর বিবৃতি

বিবৃতিঃ

রানা সাত্তার, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম- ৫ হাটহাজারী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী লেঃ কর্ণেল (অব.) মোঃ দিদারুল আলম, পিএসসি।

এক বিবৃতিতে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীকে সর্বোচ্চ মানবিক উপায়ে উভয় পক্ষকে সহিংসতা থেকে বিরত রাখতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত আলোচনার মাধ্যমে এলাকায় শান্তি ও সৌহার্দ্য ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

লেঃ কর্ণেল (অবঃ) দিদারুল আলম আরও বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ও সতর্ক হতে হবে। একই সঙ্গে এই ঘটনার আড়ালে কোনো সন্ত্রাসী চক্র দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

অনাকাঙ্খিত এই ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং নির্দোষ কেউ যেন হয়রানীর শিকার না হয় সেদিকে দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme