back to top

[the_ad id="407"]

গুইমারায় ক্ষতিগ্রস্ত পাহাড়িদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ১৪৪ ধারা ভঙ্গ করে জ্বালাও-পোড়াও, সংঘাত, সহিংসতায় গুইমারা রামসু বাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃ-গোষ্টির পরিবারের মাঝে গুইমারা রিজিয়ন কমান্ডারের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার গুইমারা রিজিয়ন কমান্ডার কর্তৃক গুইমারা রামসু বাজার পরিদর্শন ও মারমা সম্প্রদায়ের নেতৃস্থানীয়দের সাথে মতবিনিময় শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়াও তিনি জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া কর্তৃক আরো ২০ লক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন, যা অতি শীঘ্রই ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।

মতবিনিময় কালে তিনি সকলকে রামসু বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি অপপ্রচার ও স্বার্থান্বেষী মহল দ্বারা প্রভাবিত না হওয়ার আহবান জানান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর উদ্যোগ অব্যাহত থাকবে বলে রিজিয়ন কমান্ডার আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme