back to top

[the_ad id="407"]

নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা

কবির হোসেন, কাপ্তাই:

রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৯ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নৌবাহিনী স্কুল এন্ড কলেজ প্রভাষক তামান্না ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই নৌবিহার স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মো দেলোয়ার হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি বলেন, তারুণ্যের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর সব স্বৈরশাসক তরুণদেরকে ভয় করে। তবে দেশ পরিবর্তন করতে হলে আগে নিজেকে আগে বদলাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। বিষয় ভিত্তিক উপর বক্তব্য রাখেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শিক্ষার্থী সাফিকা তাবাসসুম ও সাইফুল ইসলাম সাইফ।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান এর উপর একটি প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়। এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme