back to top

[the_ad id="407"]

রাউজানের নোয়াপাড়ায় দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার-১

রাউজান প্রতিনিধি:

রাউজান থানার বিশেষ অভিযান পরিচালনা কালে চোলাই মদসহ একব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বিপ্লব মজুমদার (৪২)। সে বেসরকারী টেলিভিশন একুশে টিভিতে ভিডিওম্যান হিসেবে কর্মরত ।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর বিকেলে রাউজান থানার বিশেষ চেকপোস্ট চলাকালে রাউজানের নোয়াপাড়া ডিগ্রী কলেজের সামনে রাস্তায় মোটর সাইকেলযোগে পৌঁছালে পুলিশ তাহাকে সংকেত দিয়ে থামায়। পুলিশ তার হেফাজতে কি আছে জানতে চাইলে সে সন্দেহজনক ও এলোমেলো কথাবার্তা বলতে থাকে। এসময় পুলিশ তার শরীর ও হেফাজতে থাকা মোটরসাইকেল তল্লাশিকালে কাধের ব্যাগ ও ব্যবহৃত মোটর সাইকেলের পিছনের হুকে লাগানো বাজারের ব্যাগ হতে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করে।

এসআই সাদ্দাম হোছাইন জানান,রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া-এর দিকনির্দেশনায় নিয়মিত চেকপোস্ট পরিচালনা কালে সাক্ষীদের সম্মুখে বিপ্লব মজুমদার (৪২),পিতা:মৃত অজিত মজুমদার, মাতা : আলো রানী মজুমদার, সাং: সন্দু সাধুর বাড়ী, পূর্ব মাইজপাড়া, ৬নং ওয়ার্ড, ৬নং পূর্ব বারখাইন ইউপি, থানা:আনোয়ারা, জেলা-চট্টগ্রামকে দেহ ও হেফাজতে থাকা মোটরসাইকেল তল্লাশিকালে আসামীর কাধের ব্যাগ ও ব্যবহৃত মোটর সাইকেলের পিছনের হুকে লাগানো বাজারের ব্যাগ হতে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করে। আসামীর বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme