back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

ফুলবাড়িয়ায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক এর দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মঙ্গলবার (২ ডিসেম্বর) পরিবার কল্যাণ সহকারী সমিতি, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি ও পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে কর্মরতরা অংশ নেন। দাবির বিষয়ে কথা বলেন, ভবানীপুর শাহজাহান সিরাজ, শাহিদা খাতুন, রুমা আক্তার, মাহফুজা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের দাবি দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে। আশ্বাসে আর বিশ্বাসে নয়, একটানা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচী পালন করবো। এর মধ্যে আমাদের দাবি আদায় না হলে, বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে। ৬-১১ তারিখ পর্যন্ত সেবা সপ্তাহ’ আছে তা আমরা বর্জন করেছি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme