back to top

[the_ad id="407"]

১৫টি গরুর মৃত্যু চিৎমরম শালবাগান ব্রিজটি দীর্ঘ ৩০বছরেও সংস্কার হয়নি

কাপ্তাই প্রতিনিধিঃ

রাঙামাটি কাপ্তাই উপজেলার ৩নম্বর চিৎমরম ইউনিয়ন ৫নং ওয়ার্ড এর শালবাগান ব্রিজটি দীর্ঘ ৩০বছরেও সংস্কার হয়নি। অত্র ইউনিয়নের বাঙালি পরিবারসহ সকল সম্প্রদায়ের কয়েক হাজার লোকজন ছড়ার ওপর ব্রিজ দিয়ে যাতায়াত করে।এছাড়া বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কর্তব্য পালনে নিয়মিত এই ছড়াও ওপর ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকে। উক্ত ব্রিজটি ১৯৯৬সালে নির্মাণ করা হয়। বর্তমানে ব্রিজটির পিলারের পলেস্তার,খসে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। নিম্ন মানের কাজ করায় ব্রিজের একপাশের রেলিং বহু আগে খসে পড়ে গেছে। অন্য পাশে রেলিং এর পলেস্তার খসে পড়ছে। সরজমিনে দেখাযায় শালবাগান ব্রিজটি একরকম ঝুঁকিপূ্ণ অবস্থায় এলাকার লোকজন চলাচল করছে। চিৎমরম ইউনিয়ন এর বাসিন্দা পল্লি পশু চিকিৎসক মো.আনোয়ার হোসেন, আব্দুল্লা আল মামুন ও ব্যবসয়াী আক্তার হোসেন জানান,এই ব্রিজটি দীর্ঘ ৩০বছর আগে করা। বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ব্রিজটি দিয়ে যাতায়াত করতে গিয়ে বহু লোকজন আহত হয়েছে। এবং ১৫টির মত গরুর মৃত্যু হয়েছে। এটি জরুরি সংস্কার ও পূর্ণ নির্মাণ করার দাবি জানান। এবং চিৎমরম ইউনিয়ন এর সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক জানান, বর্তমানে এলাকার লোকজন পাশ্ববর্তী কাপ্তাই ও চিৎমরম ইউনিয়ন যাতায়াতের একমাত্র মাধ্যম।এটির অবস্থা খুবি খারাপ অবস্থা তাই জরুরি ভিত্তিতে এটি সংস্কারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme