back to top

[the_ad id="407"]

নির্বাচন সুষ্ঠ ও শৃঙ্খলারক্ষায় দুটি জেলায় কাপ্তাই ৪১বিজির ২০প্লাটুন সদস্য মোতায়ন

কাপ্তাই প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাপ্তাই ৪১বিজিবি ২০প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারি) কাপ্তাই ব্যাটালিয়ন(৪১বিজিবি)কর্তৃক দেয়া একপ্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দূর্গম সীমান্ত এলাকাসহ দুটি জেলার ৭টি উপজেলার২৬৭টি কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনে নিমিত্তে নিরলসভাবে কাজ করে চলছে বিজিবি সদস্যরা। এছাড়া ৭টি বেইজ ক্যাম্পে ২০প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। এবং আধুনিক প্রযুক্তির অংশ হিসাবে টহল ড্রোন এবং বর্ডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। কাপ্তাই বিজিবি ২৯৯রাঙামাটি জেলার মোট ৫টি উপজেলা কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি,, কাউখালী ও জুড়াছড়ি এবং চট্টগ্রাম এর রাঙ্গুনিয়া ও রাউজান নির্বাচী দায়িত্ব পালন ও শৃঙ্খলার দায়িত্ব পালন করবে বলে জানান। ইতিমধ্যে বিজিবি নির্বাচন শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠ নির্বাচনের স্বার্থে বিজিবি টলহ জোরদার, গোয়েন্দা নজরদারি,সন্দেহ বাজনদের তল্লাশি,প্রশাসনের লোকদের সাথে সার্বক্ষণিক কাজে যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনী কাজ করবে। কাপ্তাই ৪১বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল কাওসার মেহেদী সিগন্যালস্ জানান,আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তি শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার জন্য বিজিবি কাজ করছে। আমরা চাই শৃঙ্খলাভাবে সুন্দর, সুষ্ঠ ও নিরপেক্ষ একটা নির্বাচন জাতিকে উপহার দিতে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme