নির্বাচনী উত্তাপ শেষে সৌহার্দ্য ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের দুই প্রতিদ্বন্দ্বী নেতা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি মনোনীত ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব।
সাক্ষাৎকালে উভয় নেতা নির্বাচনকালীন ভেদাভেদ ভুলে মান্দার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার স্বার্থই সবার আগে। একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও ঐক্যবদ্ধ মান্দা গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা আমির ডা. আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকীব, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, ৪ নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি আব্দুল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ মান্দায় সমঝোতা ও উন্নয়নের রাজনীতিকে আরও শক্তিশালী করবে এবং “মডেল মান্দা” গড়ার লক্ষ্যকে একধাপ এগিয়ে নেবে।
[the_ad id="407"]
মান্দায় সম্প্রীতির বার্তা: সদ্য নির্বাচিত এমপি ডা. টিপুর সঙ্গে জামায়াত প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ
আল আমিন | নওগাঁ প্রতিনিধি
