ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে নিউ স্বাদ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত বেকারিটিতে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণ ব্যবহার করে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য তৈরির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ।
তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে থাকে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
[the_ad id="407"]
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ফুলবাড়িয়ায় বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
