back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

কবির হোসেন ( কাপ্তাই প্রতিনিধি)

রাঙামাটির কাপ্তাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক তৈরি, সড়ক উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণ এবং বিদ্যমান সড়কের তথ্য যাচাইয়ের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টা থেকে উপজেলা পরিষদের কিন্নরী সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ‘গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)-আরসিআইপি’ প্রকল্পের আওতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন।
কর্মশালায় মূল আলোচনা ও কারিগরি বিষয় তুলে ধরেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস বিশেষজ্ঞ সাকিব হাসান।
বক্তারা বলেন, পরিকল্পিত ও টেকসই গ্রামীণ যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সড়কের সঠিক তথ্য সংরক্ষণ এবং প্রয়োজনের ভিত্তিতে উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণ জরুরি। জিআইএস প্রযুক্তির মাধ্যমে তথ্যভিত্তিক মাস্টারপ্ল্যান তৈরি করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও পরিকল্পিত ও কার্যকর হবে। এতে স্থানীয় জনগণের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বাড়বে।
এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme