নিষিদ্ধ ছাত্রলীগের বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগর উত্তর শাখা।
মঙ্গলবার নগরীর আন্দরকিল্লা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে টেরিবাজার ও জামালখান প্রদক্ষিণ করে চকবাজারে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তানজির হোসেন জুয়েল বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
[the_ad id="407"]
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
