back to top

[the_ad id="407"]

আনোয়ারায় অপহরণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ নাবিল খানকে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ নাবিল খানকে অপহরণ ও চাঁদা দাবি মামলায় আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছগির আজাদ (৪২)কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার হাইলধর ইউনিয়নের তালতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছগির আজাদ আনোয়ার উপজেলার হাইলধর ইউনিয়নের ফজল আহমদের পুত্র। তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার ছগির আজাদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবীর মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

মামলার বাদী এরশাদ নাবিল খান বলেন, সাবেক স্বৈরাশাসকের সময়ে শত নির্যাতনেও আমরা আদালতে যেতে পারিনি এবং ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কায় ছিলাম, তাই তখন মামলাও করতে পারিনি। আশা রাখি এবার মামলার ন্যায় বিচার পাব।

গত অক্টোবর মাসে ভুক্তভোগী যুবদল নেতা এরশাদ নাবিল খান বাদী হয়ে আনোয়ারা থানায় এমামলা দায়ের করেন। গত ২০১৮ সালের ৭ আগস্ট সন্ধ্যায় অপহরণের এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ মামলায় সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১৪ জনকে আসামি করা হয়। মামলার বাদী এরশাদ নাবিল খান উপজেলার বারশত ইউনিয়নের দুধ কুমড়া গ্রামের হাজী মোহাম্মদ ছৈয়দ নুরের ছেলে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme