চট্টগ্রামের কর্ণফুলীতে একটি পরিত্যক্ত পুকুর থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে চরপাথরঘাটা ব্রীজঘাট এস আলম মাঠের ভেতরে পরিত্যক্ত একটি ছোট পুকুর থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মো. মোবারক হোসেন।
তিনি জানান, ব্রীজঘাট এলাকার একটি পরিত্যক্ত পুকুরে মোটরসাইকেল আছে এমন খবরে সেখানে তল্লাশি চালিয়ে ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এসব মোটরসাইকেল সদরঘাট ডাম্পিং স্টেশন থেকে লুট করা হয়েছিল। সেগুলো থানায় এনে আইনি প্রক্রিয়া চলছে।
