চট্টগ্রাম থেকে হাটহাজারী রাস্তায় হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছে পরিবহন চলাচল,নজরে আসতেই চট্টগ্রাম বিআরটিএ আদালত-১৩ এর অভিযান।
২৩ এপ্রিল (বুধবার) দুপুর ১ঃ৩০ মিনিট টা থেকে ৩টা পর্যন্ত চট্টগ্রাম – হাটহাজারী, ফটিকছড়ি, রাঙ্গামাটির প্রধান মহাসড়কের বালুচরা এলাকায় বিভিন্ন বাস,ট্রাক,মোটরসাইকেল,থ্রী হুইলার, প্রাইভেট কার অভিযান পরিচালনা করে আদালত -১৩।
অভিযান পরিচালনার করার সময় ৫ মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।ডাম্পিং করা হয় ১টি (চট্টগ্রাম -থ-১১-৭৭৯৭) এছাড়াও ১ মাসের কারাদণ্ড হয় আবদুল গণি (৪৭) নামের ১ জন কে। কারাদণ্ড দেয়ার কারণ হলো সিগনাল না মেনে বেপরোয়াভাবে দায়িত্বর পুলিশ সদস্যর গায়ে গাড়ি তুলে দিয়ে পলায়নের চেষ্টা। আদালত -১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা’র নেতৃত্বে অভিযানে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ’র কর্মচারী-কর্মকর্তাগণ।
অভিযানে শেষে বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা জানান,ঈদের লম্বা ছুটি কাটিয়ে সবাই যেন নিরাপত্তার চাদরে নিজ নিজ কর্মস্থলে এসে পৌঁছাতে পারে তার জন্য চট্টগ্রাম বিআরটিএ’র অভিযান চলমান থাকবে।
