চট্টগ্রাম নগরের চট্রগ্রাম জিইসি মোড়ে অবস্থিত Moon’s Gallery তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় মেয়াদ উত্তীর্ণ প্রসাধনীর মোড়কের উপর নতুন মোরক লাগিয়ে বেশি দামে বিক্রি করায় জব্দ করা হয়েছে প্রচুর পরিমাণে আমদানি কারকের স্টিকার। অধিকাংশ প্রসাধনির প্রকৃত স্টিকার ঘষে তুলে ফেলা হয়েছে। প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের মোহাম্মদ ফয়েজ উল্যাহ (উপ-পরিচালক) রানা দেবনাথ (সহকারী পরিচালক) মো: আনিছুর রহমান (সহকারী পরিচালক)মাহমুদা আক্তার (সহকারী পরিচালক)ক্যামেরাম্যান মোঃ আফতাবুজ্জামান।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
