রাঙামাটির ৪নং ইউপি কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক পরিত্যক্ত টিসিবির জব্দকৃত পণ্য ন্যায্যমূল্যে বিক্রয় করা হয়েছে।
রোববার (১৮মে) সকাল ১০টায় ৪নং ইউনিয়ন পরিষদে জব্দকৃত টিসিবির পণ্য ১২৫জনের মাঝে বিক্রয় করা হয়।
একশত জনের মধ্যে দুই লিটার সয়াবিন তেল,এক কেজি চিনি ও দুই কেজি মুসর ডাল, চারজনকে দুই লিটার সয়াবিন তেল,দুই কেজি মুসর ডাল এবং একুশজনকে দুই কেজি করে মুসর ডাল বিক্রয় করা হয়। বিক্রয় টিসিবির পণ্য মূল্য ৪২হাজার ৮শ’টাকা।
বিক্রয় ও বিতরণকালিন সময় কাপ্তাই ৪নং ইউপি পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী অফিসার প্রতিনিধি বরুন কুমার চাকমা, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ ও ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২৩এপ্রিল২৫ইং তারিখ ৪নং ইউনিয়ন পরিষদ আপষ্ট্রিম জেটিঘাট এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় কাপ্তাই ৫৬ই বেংগল সেনাবাহিনী গোপন সুত্রে খবর পেয়ে রাতে একশ’কেজি চিনি,দুই শত আট লিটার সয়াবিন তেল ও ২৫০কেজি মুসর ডাল জব্দ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন এর নিকট জব্দকৃত টিসিবির পণ্য বুঝিয়ে দেয়া হয়। ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, নির্বাহী অফিসারের নিদর্শনা মোতাবেক এগুলো ন্যায্য মূল্যে বিক্রয় করা হয়।
