চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা ফ্লাইওভার চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রাশেদুল ইসলাম প্রকাশ মো. রফিকুল ইসলাম প্রকাশ আজাদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফ্লাইওভার চেকপোস্ট বক্সের সামনে সড়কে দায়িত্ব পালনকালে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা একটি কালো রঙের কাঁধব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানা পুলিশ জানায়, বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের নির্দেশনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই ইমরান ফয়সালসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
[the_ad id="407"]
চট্টগ্রাম বন্দরে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
