back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে মডেল পাড়াকেন্দ্র পরিদর্শন করলেন পার্বত্য সচিব কানিজ মওলা

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে মিতিঙ্গাছড়ি মডেল পাড়াকেন্দ্র পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা। এ সময় তিনি কেন্দ্রের শিক্ষার্থী, পাড়াকর্মী ও স্থানীয় অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে তিনি পাড়াকেন্দ্রটি পরিদর্শন করেন। পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় কেন্দ্রটি পরিচালিত হচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি; পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা; উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ; রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এবং প্রকল্প পরিচালক জাহিদ ইকবাল।
এ ছাড়া কাপ্তাই উপজেলার প্রকল্প ব্যবস্থাপক মৃদুল চৌধুরীসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme