আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে জুমার নামাজের পর পর্যন্ত বহদ্দারহাট, ডবলমুরিং, ইপিজেড-বন্দর, সাগরিকা ও কোতোয়ালী এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। এতে জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মাওলানা খাইরুল বাশার ও অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বক্তারা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে ফ্যাসিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
[the_ad id="407"]
চট্টগ্রামে পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
