চট্টগ্রাম নগরীর কালুরঘাট শিল্প এলাকায় আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে মোহরা ৫ নম্বর ওয়ার্ড বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোহরা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস উদ্দিন মামুন। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকী।
মো. নুরুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইরান কন্ডাক্টরসহ স্থানীয় নেতারা। এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা বিএনপি নেতা জাহাঙ্গীর কন্ডাক্টর, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ উদ্দিন টিপু এবং যুগ্ম আহ্বায়ক মো. জাবেদ।
কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
[the_ad id="407"]
আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালুরঘাট শিল্প এলাকায় বিএনপির অবস্থান
নিজস্ব প্রতিবেদক
