রাঙামাটির কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত কাপ্তাই জেটিঘাট ট্রাক শ্রমিক ইউনিয়ন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সহসভাপতি মো. আয়ুব আলী। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা সড়ক পরিবহন ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইউসুফ। স্বাগত বক্তব্য দেন কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম নুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম ও সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দীন।
সভায় সমিতির ২০২৫-২৬ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল মকিম রাশেদ।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[the_ad id="407"]
কাপ্তাই ট্রাক শ্রমিক সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
