চট্টগ্রামের বিআরটিএ কার্যালয়ের ডাম্পিং এলাকা থেকে গ্যাস সিলিন্ডার চুরির সময় দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে বিআরটিএ কার্যালয়ের পেছনের জলাশয় থেকে সিলিন্ডার তুলে নেওয়ার সময় তাদের আটক করা হয়।
জানা গেছে, চোরচক্রটি গভীর রাতে বিআরটিএর ডাম্পিং এলাকা থেকে দেয়ালের ওপর দিয়ে গ্যাস সিলিন্ডার বাইরে জলাশয়ে ফেলে রাখে। পরে দিনের বেলায় সুযোগ বুঝে সেগুলো তুলে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক দুজনকে সকাল ৭টার দিকে বিআরটিএ পুলিশ ক্যাম্প থেকে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রের অভিযোগ, বিআরটিএ কার্যালয়ের আশপাশে দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। গত ২৬ অক্টোবর এক সিএনজি যাত্রীর কাছ থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা দায়ের হয়।
[the_ad id="407"]
বিআরটিএর ডাম্পিং থেকে সিলিন্ডার চুরি, আটক ২
নিজস্ব প্রতিবেদক
