back to top

[the_ad id="407"]

মহসিন কলেজে ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে সংগঠনটির কলেজ শাখার মুখ্য সংগঠকসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী কলেজ শাখার নেতাকর্মীদের নিয়ে ক্যাম্পাস পরিদর্শন ও প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ ঘটনা ঘটে বলে সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে ক্যাম্পাসে সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme