back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ের চিৎমরম কেয়াং ঘাট পরিদর্শনে পার্বত্য মন্ত্রী

কবির হোসেন ( কাপ্তাই প্রতিনিধি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার কেয়াং ঘাট পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু এমপি। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় তিনি ঘাট এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী ঘাটের বর্তমান অবস্থা, উন্নয়ন ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনা ছাড়া উন্নয়নকাজ করা হলে নদীর গতিপথ পরিবর্তন কিংবা স্বাভাবিক পানিপ্রবাহে বিঘ্ন ঘটতে পারে। তাই নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে ঘাটের উন্নয়ন করতে হবে। ঘাটের উন্নয়ন হলে সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, জেলা পরিষদ সদস্য উথায়োই মং মারমা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন এবং সংসদ সদস্যের প্রতিনিধি মংসুই প্রু মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শনকালে আর্কসেল বিডির ব্যবস্থাপনা পরিচালক ও স্থপতি কামনাশীষ বড়ুয়া ঘাটের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি নদীভাঙন ও বিদ্যমান অবকাঠামোর ক্ষতি এড়িয়ে আধুনিক একমুখী লিফট সিস্টেমের মাধ্যমে নান্দনিক ঘাট নির্মাণের প্রস্তাব দেন।
তিনি জানান, প্রস্তাবিত ঘাট নির্মিত হলে চিৎমরম বৌদ্ধ বিহারে আগত দর্শনার্থী, পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের নদী পারাপার আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে জোয়ার-ভাটার সময় পারাপারে মানুষের ভোগান্তি কমবে।
স্থানীয়দের প্রত্যাশা, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে ঘাটটির উন্নয়ন করা হলে দীর্ঘদিনের যাতায়াত সমস্যা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme