নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে চট্টগ্রামের হালিশহরে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
এনসিপি হালিশহর থানা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, জাতীয় শ্রমিকশক্তি ও স্বেচ্ছাসেবকশক্তির নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচি থেকে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় তাঁরা সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো অপশক্তিকে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে দেওয়া হবে না।
তাঁরা আরও বলেন, গণতন্ত্র, জননিরাপত্তা ও জনগণের অধিকার রক্ষায় এনসিপি এবং সহযোগী সংগঠনগুলো রাজপথে ঐক্যবদ্ধভাবে সক্রিয় থাকবে
[the_ad id="407"]
লকডাউন কর্মসূচির প্রতিবাদে হালিশহরে এনসিপির অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
