back to top

[the_ad id="407"]

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

নওগাঁর মান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়ীয়া সড়কের নিচ মহানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেন মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্তলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে চৌবাড়ীয়া বাজারে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সংঘর্ষে মোটরসাইকেলটি ট্রাকের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও তাঁর সহযোগী পালিয়ে যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme