back to top

[the_ad id="407"]

নিষিদ্ধ সংগঠনের নাশকতার অপচেষ্টা প্রতিহতের ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতা বুলুর

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। সঞ্চালনা করেন সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
সভাপতির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নগরীর ১৫টি থানা ও ৪৭টি ওয়ার্ডে সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া বলেন, আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা চালালে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, মো. আলমগীর, এন মোহাম্মদ রিমন ও আরিফুর রহমান চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন নেতা এবং ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme