back to top

[the_ad id="407"]

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুর উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া এলাকায় চোলাচালানের ঘটনাকে কেন্দ্র করে মোঃ শাহাবুদ্দীন মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মোঃ শাহাবুদ্দিন মিয়ার কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন গর্জনিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই রাজস্ব বড়ুয়া জানান, চোরাচালানকে কেন্দ্র করে শাহাবুদ্দীন ও স্থানীয় ওবাইদুল হক আকবরের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে একদল লোক আকস্মিক এলোপাতাড়ি কোপায়। এসময় ফাঁকা গুলিও ছুঁড়ে হামলাকারীরা। এক পর্যায়ে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় শাহাবুদ্দীনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলো কর্তরব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে চোরাচালান লেনদেনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে৷ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme