back to top

[the_ad id="407"]

রাঙামাটিতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকায় পর্যটকবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাই মে মারমা (৪০) নামে একজন নারী নিহত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোরিকশার আরও ৪ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বান্দরবানগামী একটি পর্যটকবাহী বাসের সঙ্গে বাঙালহালিয়া ডাকবাংলো পাড়ায় মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে যায়। ঘটনাস্থলেই পাই মে মারমা নিহত হয়। এছাড়া সিএনজিঅটোরিকশা চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। বাসটি জব্দ ও চালক হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme