back to top

[the_ad id="407"]

হাটহাজারীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় খায়রুল বশর (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) তিনটার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক সড়কের ফরহাদাবাদ ইউনিয়ন সংলগ্ন হিম্মত মুহুরী বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খায়রুল বশর ফটিকছড়ি উপজেলার উত্তর খিরাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

জানা যায়, বুধবার তিনটার দিকে নিহত রাস্তা পার হতে গেলে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়৷ খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ ও মোটরসাইকেল চালক ফাহাদ (১৬) কে হাইওয়ে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার পুলিশের টিএসআই আসাদ জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme