back to top

[the_ad id="407"]

বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল মাইক্রোবাস

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামে বোয়ালখালীতে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি মাইক্রোবাস। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও মাইক্রোবাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং ট্রেনটির ইঞ্জিন বগির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৫ নং সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা রেল স্টেশন সংলগ্ন একটি দরগাহ্’র সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি ঘুরানোর সময় সামনের অংশ রেল লাইনে চলে গেলে গাড়ি ঘুরাতে দেরি হওয়ায় গাড়ির সামনের অংশে ট্রেনের ধাক্কা লেগে ভেঙে যায়। এসময় গাড়ির চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

বেঙ্গুরা স্টেশনের রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেইটম্যান মো.ওমর আকবর বলেন, স্টেশনের সিগন্যালের বাইরে রেললাইনের পাশের সড়কে একটি মাইক্রোবাস ঘোরানোর সময় ট্রেনের সাথে সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের ইঞ্জিন বগির আংশিক ক্ষতি হয়েছে। এঘটনার পর ট্রেনটি বেঙ্গুরা স্টেশনে দাঁড়িয়ে যায়। দুপুর ১টা ৪৫ মিনিটের সময় ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme