back to top

[the_ad id="407"]

কর্ণফুলী কলেজ বাজারে ইলেক্ট্রনিক্স দোকানে দুঃসাহসিক চুরি

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা শিকলবাহা কলেজ বাজারে নোমান ইলেক্ট্রনিক্স এন্ড ষ্টেশনারী ষ্টোরে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটে।

নোমান ইলেক্ট্রনিক্স এন্ড ষ্টেশনারী ষ্টোরের মালিক আব্দুল্লাহ আল নোমান জানান প্রতিদিনের ন‍্যায় ৩ নভেম্বর রবিবার দিবাগত রাত আনুমানিক ১.২০মিঃ দোকান বন্ধ করে আমি বাড়িতে চলে আসি।

৪ নভেম্বর সোমবার সকালবেলায় আমার পিতা মোহাম্মদ আব্দুল মন্নান যখন ভোর বেলা আনুমানিক সকাল ৬.৩০মিঃ দিকে দোকানের সামনে পরিস্কার পরিচ্ছন্ন করতে আসে, তখন তিনি দেখতে পান আমার দোকানের ৫টি তালা কাটা দোকানের সার্টার অল্পখোলা তখন আমাকে খবর দিলে আমি ছুটে এসে দেখি আমার দোকানের মূল‍্যবান ইলেকট্রিক তার খোয়া গিয়েছে।

পক্ষান্তরে আমি বাজার কমিটিকে চুরির ঘটনা অবহিত করি। কমিটির সিদ্ধান্ত মোতাবেক কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ মনির হোসেন সঙ্গে যোগাযোগ করি। কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ দাখিল করি।

সেই ব‍্যাপারে যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান,আমাকে বাজার কমিটির সভাপতি ফোন করে চুরি ঘটনা কথা যখন জানান, আমি ব‍্যবস্থা নেওয়ার জন্য আমার থানার অফিসার সহ পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরও বলেন ‘নোমান ইলেক্ট্রনিক্সে এন্ড ষ্টেশনারী’ চুরির ঘটনায় এখন পর্যন্ত কোনো এজহার দাখিল হয়নি, হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

কলেজ বাজার কমিটির সাধারণ সম্পাদক এম এ বাহাউদ্দিন বাহাদুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,অত্যন্ত দুঃখজনক আমার বাজারে ব‍্যবসায়ী আব্দুল্লাহ আল নোমান মালিকানাধীন “নোমান ইলেক্ট্রনিক্সে এন্ড ষ্টেশনারী”একমাসের মধ্যে এটা দুইবার চুরির ঘটনা ঘটিয়েছে সেই ব‍্যপারে আমরা কমিটির পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করেছি বাজারের সিকিউরিটি গার্ড কে সর্তক করেছি।

উল্লেখ্য নোমান ইলেক্ট্রনিক্সে এন্ড ষ্টেশনারী বিগত ২৮ সেপ্টেম্বর ও ৪ নভেম্বর মাসের মধ্যে দুইবার চুরির মধ্যে আনুমানিক ৪লাখ ৭০ হাজার টাকার ইলেকট্রিক তার খোয়া গিয়েছে বলেন জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme