back to top

[the_ad id="407"]

বাঁশখালীতে এনজিও কর্মীর ৭০ হাজার টাকা ছিনতাই

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ সাধনপুর আশরাফ আলী বাড়ির কবরস্থান সংলগ্ন এলাকায় পথরোধ করে উদ্দীপন এনজিও সংস্থা গুনাগরী প্রধান শাখার ফিল্ড অফিসারের কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই এনজিও কর্মকর্তা শিমরান আহত হয়েছেন। আহত শিমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উদ্দীপন গুনাগরী প্রধান শাখার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস সালাম জানায়, দক্ষিণ সাধনপুর এলাকায় গুনাগরীস্থ উদ্দীপন প্রধান শাখার ফিল্ড অফিসার শিমরান কেন্দ্রের সকল সদস্যের টাকা তুলে হিসাব শেষ করে অন্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। পথে আশরাফ আলী বাড়ির কবরস্থান এলাকায় ১-৩ জন ছিনতাইকারী তাকে পথরোধ করে মারধর করা শুরু করে। এক পর্যায়ে মুখের দাঁত ফেলে দিয়ে আহত করে টাকা ছিনতাই করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত ফিল্ড অফিসার শিমরানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে যায়।

খবর পেয়ে বাঁশখালীর রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী ঘটনাস্থল পরিদর্শন করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme